অম্বুবাচী মাতা কামাখ্যা সম্পর্কে অজানা কিছু কথা
রহস্যময় মাতা কামরুপ কামাখ্যার কথা অনেকে হয়তো জানেন না,তাদের জন্য আমার এই লিখা🖋️🖋️ [আগেই বলে রাখছি, যদি সত্যিই ধর্মকে বি শ্বাস করেন, তাহলে ছবি নিয়ে কোন বির্তকে জুড়বেন না, যদি না জেনে থাকেন, তাহলে জেনে নেবেন। যদি জানতে না চান, এড়িয়ে যাবেন ] অম্বুবাচীতে মা কামাখ্যার পূজা করা হয়। কামাখ্যা মন্দির একটি সুবিখ্যাত অতি প্রাচীন মন্দির। ভারতের আসাম রাজ্যের গুয়াহাটির নীলাচল পাহাড়ে এটি অবস্থিত। এখানে আদিশক্তি বা মা কামাখ্যার যোনী পূজা করা হয়। তন্ত্রশক্তির আরেক পীঠস্থান বলা যায় এটাকে। প্রতিবছর অম্বুবাচী মেলায় প্রচুর লোক আসে দেশ বিদেশ থেকে। এবং মা কামাখ্যার অদ্ভুত শক্তির জন্য ৫১ শক্তি পীঠের মধ্যে অন্যতম শক্তিপীঠ এই কামাখ্যা মন্দির। কালিকাপুরাণ অনুযায়ী মাতা সতীর পিতা দক্ষরাজ একটি যজ্ঞ আয়োজন করেছিলেন, সেখানে দক্ষরাজ সতী এবং মহাদেব শিবকে আমন্ত্রণ না জানালে এবংশিবের অপমান করলে তা সহ্য করতে করতে না পেরে মাতা সতী সেই যজ্ঞে দেহত্যাগ করেন। আর মহাদেব তা সহ্য করতে না পেরে মাতা সতীকে কাঁধে নিয়ে তুমুল নৃত্য করতে থাকে। তখন পুরো বিশ্বমন্ডল কাঁপতে থাকে। সেইসময় সমস্ত দেবতা...