Posts

ব্রেকিং খবরঃ মমতা ব্যানার্জীকে উপেক্ষা করে আগামীকাল কলকাতায় হিন্দুদের নাগরিকতা দেবেন অমিত শাহ

Image
আগামী কাল রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী  অমিত শাহ  ( Amit Shah )। কাল শহীদ মিনারে একটি জনসভা করবেন তিনি। যদিও প্রথমে এই সভার অনুমতি না পাওয়া গেলেই, পরে অনেক টালবাহানার পর এই সভার অনুমতি হাসিল করে নিয়ে  বঙ্গ  বিজেপি  ( Bharatiya Janata Party ) নেতৃত্ব। রাজ্যে পুরভোটের আগে অমিত শাহ এর বাংলা সফর বিজেপি নেতা, কর্মীদের মনোবল যে চাঙ্গা করবে সেটা বলাই বাহুল্য। গতকালই উড়িষ্যার ভুবেনশ্বরে অমিত শাহ এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ( Mamata Banerjee ) মিটিং হয়েছে। ওই মিটিংয়ে মাওবাদী সমস্যা সহ অনেক ইস্যুতে কথা হয়েছে। এরপর দুজনে একসাথে বসে খাবারও খেয়েছেন। এই বৈঠকের পর অমিত শাহ বলেছেন যে নাগরিকত্ব ইস্যু নিয়ে মিথ্যে বলছেন  মমতা ব্যানার্জী । আর ওনার এই বক্তব্য প্রমাণ করে দিয়েছে যে, আগামীকাল রাজ্যে এসে আবার নাগরিকত্ব ইস্যুকে উস্কে দেওয়া হবে। এরপর আজ বঙ্গ বিজেপির অফিসিয়াল ট্যুইটার অ্যাকাউন্ট থেকে আজ ট্যুইট করে বলা হয়েছে যে, ‘বাংলাদেশ থেকে আগত শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি ন...

BREAKING: মাথায় গুলি, খুন হিন্দু মহাসভার প্রেসিডেন্ট

Image
মাথায় গুলি করে খুন করা হল হিন্দু মহাসভার রাজ্য প্রেসিডেন্ট রঞ্জিৎ বচ্চনকে। রবিবার সকালের ঘটনা। প্রাতঃভ্রমণে বেরতেই তাঁর মাথা লক্ষ্য করে গুলি করা হয়। লখনউয়ের হজরতগঞ্জ এলাকায় ঘটনাটি ঘটেছে। আততায়ীরা এসেছিল বাইকে চেপে। বাইক থেকেই রঞ্জিৎ বচ্চনের মাথা লক্ষ্য করে পরপর গুলি করা হয়। হজরতগঞ্জের CDRI বিল্ডিং-এর কাছেই এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় রঞ্জিৎ বচ্চনের ভাই-ও আহত হয়েছেন। তাঁকে ট্রমা কেয়ারে ভর্তি করা হয়েছে। রঞ্জিৎ বচ্চন আসলে গোরক্ষপুরের বাসিন্দা। তিনি হিন্দু মহাসভার নেতা হলেও তিনি ছিলেন সমাজবাদী পার্টির সদস্য। তাঁকে প্রায়ই প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের সঙ্গে দেখা যেত। সমাজবাদী পার্টির তরফ থেকে যোগী আদিত্যনাথ সরকারের দিকে অভিযোগ তোলা হয়েছে। বিস্তারিত আসছে…

প্রধানমন্ত্রীকে চিঠি বাংলাদেশ হিন্দু পরিষদের

Image
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি ও ডিএসসিসি) ভোটগ্রহণের তারিখ পরিবর্তনের দাবিতে এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছে বাংলাদেশ হিন্দু পরিষদ। সোমবার (৬ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক সাজন মিশ্র স্বাক্ষরিত একটি চিঠি দেয়া হয়। চিঠিতে বলা হয়, 'ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণের তারিখ আগামী ৩০ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। আপনার (শেখ হাসিনা) অবগতির জন্য জানাচ্ছি যে, ওই দিন সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে। প্রত্যেকেই নিজ নিজ বাড়িতে, শিক্ষাপ্রতিষ্ঠানে, পাড়া-মহল্লায়, ক্লাবসহ বিভিন্ন স্থানে এই পূজা উদযাপন করে থাকে। তাই ৩০ জানুয়ারি ঢাকা দুই সিটি করপোরেশনের ভোট অনুষ্ঠিত হলে দেশের বৃহৎ একটি অংশকে ভোট প্রদান কিংবা পূজা পালন থেকে বিরত থাকতে হবে। তাই সিটি করপোরেশনের বৃহৎ অংশের ভোট প্রদান ও পূজা পালন নিশ্চিতের লক্ষ্যে নির্বাচনের তারিখ পরিবর্তন করার অনুরোধ জানাচ্ছি।' তথ্যঃ সংগ্রহ।

আগামীকাল সূর্যগ্রহণ,বন্ধ থাকবে সকল শক্তিপীঠ

Image
আগামী ২৬ ডিসেম্বর সূর্যগ্রহণ। কলকাতা সহ গোটা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এই গ্রহণ দেখা যাবে বলে জানানো হয়েছে। দেখা যাবে দেশের বিভিন্ন অংশ থেকেও। সূর্যগ্রহণের ফলে ইতিমধ্যে বেশ কিছু জায়গায় মন্দিরের পুজোপাঠ বন্ধ রাখা হয়েছে। সেই মতো বন্ধ থাকাবে জাগ্রত কামাখ্যা মন্দিরও। কামাখ্যা মন্দিরের তরফে জানানো হয়েছে যে, সকাল ৮টা থেকে ১২ টা পর্যন্ত বন্ধ থাকবে মন্দির। সাড়ে ১২টার সময় ফের মন্দির খুলবে। সেই সময় মায়ের ভোগ হবে বলে জানা গিয়েছে। কামাখ্যা মন্দিরের পাশাপাশি বন্ধ থাকবে পাঁচ সতীপীঠ। বন্ধ থাকবে তন্ত্রপীঠ তারাপীঠও। ফলে সেদিন কোনও পুজা-অর্চনাও হবে না। সতীপীঠ, তন্ত্রপীঠের মতো গোটা দেশের ৫১ সতীপীঠের ক্ষেত্রেও একই নিয়ম। দীর্ঘদিন ধরে এই নিয়ম চলে আসছে। ফলে এবারের গ্রহণের আগেও একই নির্দেশ দেওয়া হয়েছে মন্দির কতৃপক্ষের তরফে। সেই মতো সূর্যগ্রহণের সময় সতীপীঠের মন্দির বন্ধ রাখার ঘোষণা মন্দির কর্তৃপক্ষের। মন্দির বন্ধের পাশাপাশি সেদিন গ্রহণের সময় পূজোপাঠও বন্ধ থাকবে। বীরভূমের পাঁচ সতীপীঠও থাকে। যেমন এই সময় ঘুরতে যাওয়ার তালিকায় থাকে বক্রেশ্বর সতীপীঠ, বোলপুরের কঙ্কালি তলা, লাভপুরের ফুল্লরাতলা, নলহাটির নলাটেশ্বর...

যে কোন সময় রাষ্ট্রপতির শাসন জারি হতে পারে পশ্চিমবঙ্গে

Image
নাগরিকতা সংশোধন আইনের (CAA) জেরে গোটা রাজ্যে চলছে অশান্তির আবহাওয়া। কোথায় পুড়িয়ে দেওয়া হচ্ছে বাস,ট্রেনে,টিকিট কাউন্টার। পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) শুধু মুখের এক কথা বলছে,আর বাস্তবে পুলিশ প্রশাসনের তরফ থেকে অশান্তি থামাতে তেমন কোন পদক্ষেপ নেওয়া হয়নি। গুজব ছড়ানো বন্ধ করার জন্য পশ্চিবঙ্গের ছয়টি জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করার মালদহ, মুর্শিদাবাদ, হাওড়া, উত্তর ২৪ পরগনার বারাসাত ও বসিরহাট মহকুমা, দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর ও ক্যানিং মহাকুমাতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে। রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়ার জন্য রাজ্যে রাষ্ট্রপতি শাসন যেকোন সময় জারি হতে পারে।

ঐতিহাসিক সিদ্ধান্ত,রাজ্যসভাতে ও পাস হয়ে গেলো নাগরিকত্ব সংশোধনী বিল

Image
ঐতিহাসিক সিদ্ধান্ত, রাজ্যসভাতে ও পাস হয়ে গেলো নাগরিকত্ব সংশোধনী বিল। জানা যাচ্ছে, ধ্বনি ভোটে উপরাষ্ট্রপতি জানিয়ে দেন যে,বিল পাস হয়ে গেছে। কিন্তুু বিরোধীরা জানায়,ধ্বনি ভোটে নই, ভোট দিয়ে জানাতে হবে। রাত ৮টা ৪৫ মিনিট নাগাদ ভোটাভুটিতে বিল পাশ হয়ে যায়। পক্ষে ভোট পড়েছে ১২৫টি ও বিপক্ষে ভোট পড়েছে ১০৫টি। স্বাভাবিকভাবেই ৩৭০-এর পর আরও একটি সাফল্য অমিত শাহের। এই বিল অনুযায়ী, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের হিন্দু, বৌদ্ধ, ক্রিশ্চান, জৈন সহ সংখ্যালঘুরা প্রয়োজনে ভারতে নাগরিকত্বের দাবি জানাতে পারবেন। গত সোমবারই লোকসভায় পাশ হয়েছে এই বিল। এদিন রাজ্যসভায় অমিত শাহ জানিয়েছেন, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান- তিনটিই মুসলিম দেশ। ফলে, সেখানে মুসলিমদের সঙ্গে অবিচার হওয়ার সম্ভাবনা কম। ফলে, এই বিলে তাঁদের কথা বলা হয়নি। বদলে ওইসব দেশে যাঁরা সংখ্যালঘু, সেই হিন্দু, ক্রিশ্চান, বৌদ্ধ, শিখ, জৈনদের নাম লেখা হয়েছে। তবে কোনও মুসলিমের সঙ্গে অবিচার হলে, তাঁদেরও নাগরিকত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। জয় শ্রী রাম।

আজকেই নাগরিকতা সংশোধন বিল উপস্হাপন হবে, সরাসরি সুবিধা পাবে অত্যাচারিত হয়ে আসা হিন্দুুরা

Image
আজ বুধবার সকাল সাড়ে ৯টা নাগাদ অ্যানেক্সি (Parliament Annexe) বৈঠক করতে পারে। এই বৈঠকে নাগরিকতা সংশোধন বিল (Citizenship Amendment Bill) পেশ করতে পারে। এই নাগরিকতা সংশোধন প্রস্তাব (CAB) অনুযায়ী নাগরিকতা আইন ১৯৫৫ এ সংশোধন করা হবে। এই নাগরিকতা সংশোধন বিলে পাকিস্তান, আফগানিস্তান আর বাংলাদেশ থেকে হিন্দুরা ধার্মিক সংখ্যালঘুদের ভারতীয় নাগরিকতা দেওয়ার আইন আনা হবে। এই বিল আইন হয়ে যাওয়ার পর আফগানিস্তান, বাংলাদেশ আর পাকিস্তানের হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন পারসি আর ইসাই ধর্মে বিশ্বাসী সংখ্যালঘু মানুষেরা এদেশে ১২ বছরের জায়গায় ছয় বছর বছর থাকলেই নাগরিকতা পাওয়ার রাস্তা পরিষ্কার হয়ে যাবে। যদিও নাগরিকতা অর্জনের আগে তাঁদের নিজের পরিচয় নিয়ে জরুরি কাগজপত্র পেশ করতে হবে। এর মধ্যে পূর্বের কিছু রাজ্য এই বিলের বিরোধিতা করেছে, তাঁদের অনুযায়ী এর মাধ্যমে তাঁদের সংস্কৃতি, ভাষা আর পারম্পরিক ঐতিহ্যের সাথে ছেলে খেলা করা হবে। জয় শ্রী রাম 🚩 🚩